আড়াইহাজারে মাদক ব্যবসায়ীর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলিসহ ৪ জন আটক

মনিরুল ইসলাম, আড়াইহাজার উপজেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ভিডি কামালদি গ্রামে মাদক ব্যবসায়ী নাঈমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারীসহ চারজনকে আটক করা হয়।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) গভীর রাতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের সোনারগাঁ সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন তৌফিক আহমেদ। পুলিশের পক্ষে অভিযানে নেতৃত্ব দেন আড়াইহাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ফরিদ।

অভিযানকালে নাঈমের বাড়ি থেকে দুইটি দেশীয় পিস্তল, তিনটি রাইফেলের অ্যামুনিশন, একটি কার্তুজ, ১৩টি দেশীয় তৈরি ধারালো অস্ত্র, ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— নাঈম (৪২), পিতা: শহিদুল; নাঈমের স্ত্রী রুনা আক্তার (৩৫); রুবেল (৩৫) এবং সুজন (৩০)।

অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *