আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে ২ ডাকাত গ্রেফতার

মনিরুল ইসলাম, আড়াইহাজার উপজেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন নোয়াব আলী ও সোহেল। যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *