মনিরুল ইসলাম:
সচেতন অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার সংগঠিত জনগণই গণতন্ত্রের রক্ষাকবচ—সুশাসনের জন্য নাগরিক (সুজন) দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ ইং। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় আড়াইহাজার দুবাই প্লাজা থানা প্রেস ক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনিরুজ্জামান সরকার, সভাপতি, সুশাসনের জন্য নাগরিক, আড়াইহাজার উপজেলা শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীমান সাহা জুয়েল, সভাপতি, সুশাসনের জন্য নাগরিক, নারায়ণগঞ্জ জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ, সভাপতি, আড়াইহাজার থানা প্রেসক্লাব; আশরাফুল হক, সাধারণ সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক, নারায়ণগঞ্জ জেলা; মনিরুজ্জামান, সভাপতি, সুশাসনের জন্য নাগরিক, সোনারগাঁও উপজেলা; এবং মাকসুদা ইয়াসমিন, সহ-সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক, নারায়ণগঞ্জ জেলা।
এ সময় বক্তারা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং আড়াইহাজার উপজেলায় ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির তালিকা—
সভাপতি: মনিরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক: শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি: জিয়াউর রহমান, সহ-সভাপতি: এডভোকেট শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: মাকসুদুল কবির, সহ-সাধারণ সম্পাদক: নয়ন পারভেজ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক: অলিউল্লাহ ভূইয়া তুহিন, দপ্তর সম্পাদক: রিপন মিয়া, কোষাধ্যক্ষ: গোলাম রাব্বি, মহিলা বিষয়ক সম্পাদক: হাসিনা ইসলাম, সিনিয়র কার্যকরী সদস্য: মাসুম বিল্লাহ, সিনিয়র কার্যকরী সদস্য: মজিবুর রহমান, সদস্য: জাহিদুল ইসলাম, সদস্য: বাহার উদ্দিন, সদস্য: মাসকুর, সদস্য: আসমত আলী মোল্লা, সদস্য: মঞ্জুরুল আলম, সদস্য: মনিরুল ইসলাম, সদস্য: রাসেল মিয়া, সদস্য: বশির মোল্লা ও সদস্য: বাচ্চু মিয়া।