মো. সাইদুল ইসলাম:
আশুলিয়া ব্রিজের সংলগ্ন এলাকায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মনজিল এক্সপ্রেস প্লাস (প্রাইভেট লিমিটেড) পরিবহনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় ফিতা কেটে এই নতুন পরিবহন সেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মো. আস্কর আলী দেওয়ান। অনুষ্ঠানে পরিবহনটির সার্বিক সাফল্য ও যাত্রীদের নিরাপদ যাতায়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উদ্বোধনকালে মনজিল এক্সপ্রেস প্লাস (প্রাইভেট লিমিটেড)-এর নবগঠিত পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটির শীর্ষ কর্মকর্তা ও পরিচালকরা উপস্থিত ছিলেন। পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দেওয়ান মো. জিল্লুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. আমির আলী ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ সোলায়মান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন, প্রশাসনিক পরিচালক মো. হুমায়ুন কবির, পরিচালক (অর্থ) রমজান আলী এবং উপ-প্রশাসনিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. কবির হোসেন।
এ ছাড়া পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন মো. রফিকুল ইসলাম, দেওয়ান মো. তাইজুল ইসলাম, কাজী নুরুল আফসার সুমন, ওমর ফারুক বাবলু, মো. শাখাওয়ান, মো. রাকিবুল ইসলাম, শফিকুর রহমান রঞ্জন, মো. সুমন রেজা ও মো. আমিনুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা, আরামদায়ক ভ্রমণ এবং উন্নত সেবা নিশ্চিত করতেই মনজিল এক্সপ্রেস প্লাস তাদের যাত্রা শুরু করেছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই পরিবহনটি এই রুটের যাত্রীসাধারণের যাতায়াত ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।