কামরুল:
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার মো. শফির বিলের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি জাতীয় পরিচয়পত্র ও চাকরিসংক্রান্ত পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এসব পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, নিহত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি করপোরেশনের ফায়দাবাদ কাঠালতলা এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। তিনি স্থানীয় ‘হোটেল সি পার্লে’ কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, প্রায় পাঁচ মাস ধরে ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন মীম। বুধবার দুপুরে বাসার ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদেরও জানানো হয়েছে।