উড়ন্ত বিমানে দুই বাংলাদেশির তুমুল মারামারি

অনলাইন ডেস্ক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর মধ্যে মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশে ফিরছিল।

ফ্লাইট চলাকালে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেটি হাতাহাতি ও মারামারিতে গড়ায়। এ ঘটনায় বিমানে থাকা সাধারণ যাত্রী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই বাংলাদেশি যাত্রী তুমুল বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। পরে তারা একে অপরের সঙ্গে মারামারি শুরু করেন। একপর্যায়ে একজনের টি-শার্ট ছিঁড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেবিন ক্রু ও অন্য যাত্রীরা এগিয়ে এসে দুজনকে থামানো এবং আলাদা করার চেষ্টা করেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *