কক্সবাজারের ঈদগড়ে পাহাড়ি ঢলে নিখোঁজ হওয়া সাজেদুলের মরদেহ চার দিন পর উদ্ধার

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় খালে লাকড়ি কুড়াতে গিয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ হওয়া সাজেদুলের মরদেহ চার দিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ঈদগাঁওয়ের গজালিয়া খালে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এর আগে লাকড়ি কুড়াতে গিয়ে তিনি পাহাড়ি ঢলে নিখোঁজ হন। দীর্ঘ চার দিনের অনুসন্ধানের পর অবশেষে ঈদগাঁওয়ের গজালিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *