কক্সবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার এস এম সাজেদুর রহমান

মোহাম্মদ হোসেন সুমন:

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এস এম সাজেদুর রহমান। ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আঃ মান্নান।

পরিদর্শনকালে পুলিশ সুপার মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা এবং সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পুলিশ সুপার এস এম সাজেদুর রহমান নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য জেলাজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আশ্বস্ত করেন। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *