Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কালিয়াইশ প্রবাসী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে বন্যা কবলিত ৫ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ - দৈনিক স্বাধীন সংবাদ

কালিয়াইশ প্রবাসী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে বন্যা কবলিত ৫ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কালিয়াইশ প্রবাসী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে বন্যা কবলিত ৫ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
সৈকত দাশ ইমন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বহুল আলোচিত সংগঠন কালিয়াইশ প্রবাসী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে বন্যা কবলিত ৫ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজ ১৮ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালিয়াইশ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কালিয়াইশ প্রবাসী কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা যথাক্রমে, আবদুর শুক্কুর, আবদুল মান্নান, আমিনুল ইসলাম, মীর হোসেন, সভাপতি তৌহিদ উদ্দিন, সাধারন সম্পাদক ইমরান গনি, সহ -সভাপতি আবুল হোসেন, অর্থ সম্পাদক রাইহান উদ্দিন নয়ন, সহ-সাদাকা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সিনিয়র সদস্য মোহাম্মদ মোহসিন, বেলাল হোসেন, ইমাম হোসেন, আনোয়ার হোসেন সানি, খোরশেদ ড্রাইভার, সালাউদ্দিন কাদের, ময়ূর উদ্দিন, আমজাদ হোসেন, খোরশেদ আলম, মোহাম্মদ টিপু, মোঃ আজাদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দর সার্বিক তত্ত্বাবধানে ও তাঁদের উপস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এই সময় বক্তারা বলেন, কালিয়াইশ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শত পরিবারের জন্য এই সহায়তা বরাদ্দ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক বন্যা কবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
তারা আরও বলেন, শুধু বন্যা নয়—চিকিৎসা, জরুরি সহায়তা কিংবা যেকোনো মানবিক সংকটে ভবিষ্যতেও এই সংগঠন মানুষের পাশে থাকবেন। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই সংগঠন বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।
তারা আরও উল্লেখ করেন, মানবসেবার আদর্শ ও ধারাবাহিকতা বজায় রেখে এই সংগঠন সবসময় মানুষের পাশে থাকতে চান। এবং চলমান এই উদ্যোগের মাধ্যমে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে যেসব পরিবার খাদ্যসংকট ও নানা দুর্ভোগের মধ্যে রয়েছে, তাদের সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করেছেন সংগঠনের সদস্যরা। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম এই সংগঠন অব্যাহত রাখবে বলে তারা আশ্বাস প্রদান করেন।
খাদ্যসামগ্রী গ্রহণকারী পরিবারের সদস্যরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য কালিয়াইশ প্রবাসী কল্যাণ সমবায় সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *