কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর থানার একটি মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মোস্তফা ভূঁইয়াকে (৪৮) গ্রেফতার করেছে এসআরবি-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প)। গত বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর থানার মহিষাখালী বাজার দোতলা মসজিদ সংলগ্ন বৌলাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোস্তফা ভূঁইয়া কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা (মহিষাখালী) গ্রামের সাহেদ আলী ভূঁইয়ার ছেলে। এসআরবি সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-২০(৪)২৩, জিআর-১৭০(৪)২৩ [ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)] মামলায় আদালত মোস্তফা ভূঁইয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত করে বৌলাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।