কুমিল্লা ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময়

মোঃআনজার শাহ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এমপি কুমিল্লা ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে খোঁজখবর নেন।

মন্ত্রীর পরিদর্শন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক  মোস্তাক মিয়া ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু । এ সময় তিনি মন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও যুগোপযোগী করে তোলার বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
মন্ত্রীর এই পরিদর্শনকে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। তাঁরা মনে করেন, এ ধরনের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের প্রকৃত চাহিদা ও সমস্যাগুলো চিহ্নিত করা সহজ হয়, যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *