কুমিল্লা-৯ থেকে তারেক রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা, প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা

মোঃ আনজার শাহ:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লা-৯ আসনের লাকসাম ও মনোহরগঞ্জ এলাকার জনগণ প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
স্কটল্যান্ড যুবদলের কারাবরণকারী নেতা মোহাম্মদ ইরফানুল হক পাটোয়ারী এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সারাদেশ ও কুমিল্লার এই অঞ্চলের নেতাকর্মী ও জনগণ দলীয় নেতৃত্বের প্রতি তাদের অবিচল আস্থা ও সমর্থন ব্যক্ত করেছেন।”
ইরফানুল হক আরও বলেন, “আগামীর বাংলাদেশে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে কুমিল্লা-৯ এর জনগণ দলীয় নেতৃত্বের পাশে আছে এবং থাকবে।”
স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত ৩০০ ফুট দীর্ঘ সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের বিএনপি সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কালাম ও উপজেলা বিএনপি সভাপতি ইলিয়াস পাটোয়ারীসহ প্রায় ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতারা জানান, তারেক রহমানের দেশে ফেরায় দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *