​গাজীপুরের পূবাইলে বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম মোল্লার ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

খসরু মৃধা:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকার বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ ব্যক্তি আলহাজ্ব আব্দুস সালাম মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি সাবেক যুবলীগ নেতা আমিনুল মোল্লার পিতা।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সোমবার মাগরিবের নামাজের পর মরহুমের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *