চকরিয়া চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

চকরিয়ায় চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়াস্থ সিনিয়র সহকারী জজ মোঃ আবদুর রহমান।

চকরিয়া এডভোকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ওসি (তদন্ত) নুর আলম মাছুম সিদ্দিকী।

সভায় বক্তারা লিগ্যাল এইড কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষকে আইনি সহায়তা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ সহজেই ন্যায়বিচার পেতে পারে।

অনুষ্ঠানে আইনজীবী, সুধীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *