চকরিয়া থানার ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

কক্সবাজারের চকরিয়া থানার পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধ চক্রের মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে।

জানা যায়, কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন এসআই শফিকুল ইসলাম রাজা, এসআই ইসমাইল হোসেন, এসআই ফারুক হোসেন, এএসআই খলিলুর রহমান, এএসআই ঈমন আহমেদ শেখ, এএসআই আমজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

২২ এপ্রিল ২০২৬ তারিখে চকরিয়া থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত ৪ জন এবং বিভিন্ন অপরাধ চক্রের সাথে জড়িত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রমে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *