চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা বাতিলের দাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে ‘বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন’।

এ দাবিতে সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে মশাল মিছিল করেছেন আন্দোলনকারীরা। পুরান পল্টনের মুক্তি ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে অর্ধশতাধিক আন্দোলনকারী অংশ নেন।

মিছিলটি পুরান পল্টন এলাকা থেকে প্রেসক্লাব হয়ে কদম ফোয়ারা ঘুরে পল্টন মোড়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে আন্দোলনকারীদের ‘এই মাটি কারও বাপের না, এই মাটি আমাদের’, ‘এই মাটি দালালের না’, ‘এই মাটি আমেরিকার দালালের না’, ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘এই রক্ত দেব, জীবন দেব, বন্দর দেব না’—এ ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এ সময় আন্দোলনকারীরা বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে সরকারের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *