কামরুল ইসলাম:
মহান আল্লাহর রহমতে চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া ও লোহাগাড়া) সংসদীয় আসনে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা নাজমুল মোস্তফা আমিন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
তিনি বিএনপির সাবেক চেয়ারপারসন, ‘মানবতার মা’ ও মানবতার অগ্রদূত, মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মনোনয়নে এই প্রতীক লাভ করেন।
এ উপলক্ষে লোহাগাড়া ও সাতকানিয়ার সাধারণ জনগণ এবং তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ ও দোয়া জানানো হয়েছে।
নাজমুল মোস্তফা আমিন ইতোমধ্যে জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তিনি তার প্রিয় লোহাগাড়া ও সাতকানিয়ার জনগণ এবং তৃণমূল নেতাকর্মীদের কাছে দোয়া ও ভালোবাসা কামনার পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “আমার প্রিয় লোহাগাড়া ও সাতকানিয়ার জনগণ এবং তৃণমূল নেতাকর্মীরা যদি ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করেন, তবে আমি আগামী পাঁচ বছর সর্বোচ্চ চেষ্টা দিয়ে সাতকানিয়া ও লোহাগাড়াকে একটি আধুনিক ও ডিজিটাল জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, “আসুন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই কষ্ট করে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করি।”