চট্টগ্রাম-৯ আসনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচারে আবু সুফিয়ান, ধানের শীষের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া

মোঃ সোহেল:

১৫ নভেম্বর (শনিবার) বিকেলে চট্টগ্রাম-৯ আসনের আওতাধীন ১৬নং চকবাজার ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, মাটি ও গণমানুষের নেতা আলহাজ্ব আবু সুফিয়ান।

গণসংযোগকালে আবু সুফিয়ান বলেন, “এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং একটি কার্যকর রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার রূপরেখা। দেশের মানুষ পরিবর্তন চায়—ধানের শীষ সেই পরিবর্তনের প্রতীক।”

এ সময় তিনি এলাকার ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপির ঘোষণা ও দেশের সামগ্রিক পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন। গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

স্থানীয় সাধারণ মানুষদের অনেকেই ধানের শীষের পক্ষে সমর্থন ব্যক্ত করেন এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *