সৈকত দাশ ইমন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে গত ১৫ জুন চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, থানার প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদারসহ থানার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।