“জনপ্রতিনিধিত্ব মানেই মানুষের সেবা করার অঙ্গীকার”  নতুন প্রত্যাশার আলো জ্বালিয়ে মাঠে মাহবুব আলম মিলন

মোঃআনজার শাহ

(আদ্রা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বইছে পরিবর্তনের হাওয়া)

কুমিল্লার বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের ৭নং ওয়ার্ড (মন্দুক)-এ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। জনসেবা ও উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হয়েছেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে পরিচিত মুখ মোঃ মাহবুব আলম মিলন। তাঁর প্রার্থিতাকে ঘিরে ইতোমধ্যেই পুরো ওয়ার্ডজুড়ে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা এবং সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে নতুন প্রত্যাশা।

দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত মাহবুব আলম মিলন এবার নির্বাচনী মাঠে নেমেছেন একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে। তিনি মনে করেন, জনপ্রতিনিধিত্ব কেবল একটি পদ নয় এটি মানুষের সেবা করার অন্যতম বড় দায়িত্ব ও পবিত্র অঙ্গীকার।
এ প্রসঙ্গে প্রার্থী মাহবুব আলম মিলন বলেন, “আমি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার চেষ্টা করেছি। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করব। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক সম্প্রীতি ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “আমার একমাত্র লক্ষ্য হচ্ছে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা। আমি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। জনগণ যদি আমাকে তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, তাহলে তাঁদের বিশ্বাস ও আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুব আলম মিলনের প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন অনেক ভোটার। বিশেষ করে তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তাঁর অংশগ্রহণমূলক নেতৃত্ব ও উন্নয়ন-ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি জনসেবাকে প্রাধান্য দিয়ে ৭নং ওয়ার্ডকে একটি আরও উন্নত ও বাসযোগ্য এলাকায় রূপান্তরে কার্যকর ভূমিকা পালন করবেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৩নং আদ্রা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এখন ধীরে ধীরে জমে উঠছে নির্বাচনী আবহ। আর সেই আবহে জনসেবার প্রতিশ্রুতি নিয়ে মাহবুব আলম মিলনের পথচলা যেন হয়ে উঠেছে নতুন সম্ভাবনার এক উজ্জ্বল বার্তা এমনটাই মনে করছেন এলাকার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *