জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিশেষ সম্মাননা পেলেন মুজিবুর

আমির হোসেন:

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার সুগন্ধা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও কুলকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো. মুজিবুর। রোববার (১৬ আগস্ট) বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার এক অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা গ্রহণের পর মো. মুজিবুর বলেন, এ স্বীকৃতি তাঁর জন্য অনুপ্রেরণার। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *