জাসদ কার্যালয় থেকে অর্ধশতাধিক আটক, চলছে পরিচয় যাচাই

অনলাইন ডেস্ক:

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গুলিস্তান থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই-বাছাই শেষে আটকদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *