মোঃআনজার শাহ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক ও বরুড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি শায়খুল হাদিস আল্লামা ড. ইরফান বিন তোরাব আলী। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূলভিত্তিক সাংগঠনিক শক্তি সুদৃঢ় করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য সুসংহতকরণ এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও জনমুখী করে গড়ে তোলার নানা বিষয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ দলীয় আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা জাতীয় পার্টির নেতা মো. সোলেমান মোল্লা, মো. ফারুক এবং উপজেলা জাতীয় পার্টির কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন। তাঁরা দলীয় কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে দলীয় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টির ভূমিকা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
রাজনীতিতে সৌহার্দ্য, মূল্যবোধ ও ইতিবাচক নেতৃত্বের চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে এ সৌজন্য সাক্ষাতের পর্বের সমাপ্তি ঘটে।