এন. আলম রাসেল চৌধুরী:
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও ৩ বোতল বিদেশি মদসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেল নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মো. ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জোরারগঞ্জ থানাধীন ২ নম্বর হিঙ্গুলী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেদীনগর এলাকায় বদি আলমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক ব্যবসায়ী মো. আজিজুল হক প্রকাশ আজিয়া (৪৪)-কে তার বসতঘর থেকে ৬০ (ষাট) লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং ৩ বোতল বিদেশি মদসহ ০২/০৩/২০২৬ তারিখ রাত ১টা ৩০ মিনিটে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি তার নাম মো. আজিজুল হক প্রকাশ আজিয়া (৪৪), পিতা—মৃত বদিউর রহমান, মাতা—জরিনা বেগম, গ্রাম—মেহেদীনগর, পুলিশের বাড়ি, ৬ নম্বর ওয়ার্ড, ২ নম্বর হিঙ্গুলী ইউপি, থানা—জোরারগঞ্জ, জেলা—চট্টগ্রাম বলে জানান।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।