ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের সাথে তৃণমূল বিএনপির নববর্ষের শুভেচ্ছা বিনিময়

আমির হোসেন:

ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাত হোসেন-এর সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময় করেছেন ঝালকাঠি সদর উপজেলাধীন পোনাবালিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোনাবালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আঃ আজিজ মাস্টার। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মোঃ শাহাদাত হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্য ও ন্যায়ভিত্তিক উন্নত সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গঠনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে সকল তৃণমূল নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন, তারাই দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। দলের মধ্যে কোনো বিভেদ-বিভাজন নেই। বাহির থেকে যারা বিভেদ-বিভাজনের কথা বলে তা সঠিক নয়। সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক কিংবা উপজেলা ও পৌর পরিষদ—সকলেই মিলেই মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে কাজ করবে। তিনি সকলকে অতীতের ন্যায় একসাথে কাজ করার আহ্বান জানান এবং তৃণমূলের পাশে সবসময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মোল্লার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আনিসুজ্জামান চপল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, পোনাবালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ ওয়াহেদ জোমাদ্দার, ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন আরাফাত মিঠু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক গোলাম আজম সোহান, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফ, বিএনপি নেতা মাজেদুল ইসলাম মজিদ, ওলিউল ইসলাম, যুবদল নেতা আনোয়ার হোসেন, কৃষকদল নেতা লাল মিয়া ফরাজী, শ্রমিক দল নেতা মাহাবুব হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসির আরাফাত, পলাশ ইসলাম শুভ, ছাত্রদল নেতা তারেক রহমানসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ পোনাবালিয়া ইউনিয়নের উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *