টাঙ্গাইলে বন্যার পূর্বাভাসভিত্তিক আগাম প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

উজ্জ্বল মিয়া:

টাঙ্গাইলে সম্ভাব্য মৌসুমি বন্যার পূর্বাভাস পাওয়ার পর ১০ দিন আগে থেকেই কীভাবে ধাপে ধাপে আগাম প্রস্তুতি গ্রহণ করে জীবন, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যায় এবং বন্যাকালে নৌদুর্ঘটনা ঘটলে কীভাবে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা যায়, সে লক্ষ্যে পূর্বাভাসভিত্তিক আগাম বন্যা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং মানব মুক্তি সংস্থা (এমএমএস)-এর বাস্তবায়নে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে বালিয়াপাড়া এলাকায় এ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. সেলিম মিঞা।

মাহমুদনগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ আব্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান, টাঙ্গাইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক, মানব মুক্তি সংস্থা (এমএমএস)-এর সমন্বয়কারী মিজানুর রহমান, প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান, ম্যানেজার (অ্যাডমিন) রবিউল ইসলাম এবং মনিটরিং অফিসার সাখাওয়াত হোসেনসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *