টাঙ্গাইল বীরপুশিয়া ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে “বেগম খালেদা জিয়া” স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উজ্জ্বল মিয়া:

টাঙ্গাইল সদর উপজেলা করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী “বেগম খালেদা জিয়া”-র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ জানুয়ারি, শনিবার করটিয়া বীরপুশিয়া হাট বাইপাসে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

করটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইন্নছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী এমনকি সমর্থকরাও ফ্যাসিবাদী সরকারের হাত থেকে রক্ষা পায়নি। দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবেন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আপনারা সুযোগ দিলে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করে একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব—ইনশাল্লাহ।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি টাঙ্গাইলের সভাপতি হাসানুজ্জামিল শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজগর আলী, সভাপতি সদর উপজেলা বিএনপি, টাঙ্গাইল; খন্দকার রাশেদুল আলম রাশেদ, আহ্বায়ক জেলা যুবদল, টাঙ্গাইল; সৈয়দ জাদিদুল হক জাদিদ, সাবেক সভাপতি সরকারি সা’দত কলেজ ছাত্রদল; আসিফুজ্জামান আসিফ, সহ-সভাপতি সদর উপজেলা বিএনপি, টাঙ্গাইল; আনোয়ার হোসেন, ধর্ম সম্পাদক সদর উপজেলা বিএনপি, টাঙ্গাইল; মোঃ রিমন হাসান, আহ্বায়ক সরকারি সা’দত কলেজ ছাত্রদল ও ছাত্র বিষয়ক সম্পাদক সদর উপজেলা বিএনপি, টাঙ্গাইলসহ আরও অনেকে।

তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *