ডাঃ রুহুল আমিন ফাউন্ডেশনের বৃত্তি–২০২৫ প্রদান ও গুণী শিক্ষক সম্মাননা

আবু ইউছুফ রাবেত:

শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার দীর্ঘ ৩৩ বছরের গৌরবময় যাত্রা উদযাপন করেছে ডাঃ রুহুল আমিন ফাউন্ডেশন। এ উপলক্ষে বরুড়ায় উৎসবমুখর পরিবেশে বৃত্তি–২০২৫ প্রদান ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শাহ আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে একটি আলোকিত জাতি গঠনের পথ সুগম হয়।

অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয়জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাকে শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

এ বছর আয়োজিত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১৫ জন, মেয়ে কোটায় ১০ জন এবং ৫০টিরও বেশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ক্যাটাগরিতে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণ সমিতি। সমিতির পক্ষ থেকে ট্যালেন্টপুলে প্রথম স্থান অর্জনকারী ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ উপহার প্রদান করা হয়।

এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত বৃহত্তর ঝলম শিক্ষার্থী পরিষদ অনুষ্ঠানের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন প্রফেসর ডাঃ রুহুল আমিন এবং আর ডি ইনস্টিটিউট অব টেকনোলজি স্কুল কর্তৃপক্ষ।

শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে ডাঃ রুহুল আমিন ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *