ঢাকা মহানগর ছাত্রদলের সম্পাদকীয় পদে ঝালকাঠির দুই কৃতিসন্তান

আমির হোসেন:

ঝালকাঠির রাজাপুর উপজেলার দুই কৃতিসন্তান ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। এতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জাহিদ হোসেন ও মো. তুহিন খান এই দুই নেতাকে অন্তর্ভুক্ত করা হয়।

নবনিযুক্ত সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থেকেছি। আজ দলের শীর্ষ নেতৃবৃন্দ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। দল আমাকে কী দিয়েছে সেটি বড় বিষয় নয়, বরং আমি দলের জন্য কী করতে পেরেছি সেটিই গুরুত্বপূর্ণ। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

অপরদিকে মো. তুহিন খান বলেন, “দল আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার অঙ্গীকার করছি। ছাত্রদলের আদর্শকে ধারণ করে সংগঠনকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কাজ করব। দলের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *