নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইল ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন চর কামাটখালী গ্রামের মিজানুর রহমানের বসত বাড়ীতে গত ১০ জুন ২৬ ইং তারিখে রাত আনুমানিক ১১ ঘঠিকার সময় ছিদ্দিক গং এর নেতৃত্বে অতর্কিত হামলা করে এবং সেলিনা (৪০) কে আহত করে। উভয়েই পাশাপাশি বাড়িতে বসবাস করে । ছিদ্দিক গংগন বিভিন্ন সময় বিভিন্ন বিষয়াদি নিয়া বাদী সেলিনা আক্তারের পরিবারকে কারণে অকারণে অকথ্য ভাষায় গালমন্দ হুমকী দিয়ে আসতেছে। আসামীগণ গঠনার দিন ও অজ্ঞাতনামা ৪/৫ জন লোহার রড রামদা বল্লম নিয়ে বেআইনি জনতাবদ্ধে অনাধিকার ভাবে বাদীর বসত বাড়ির ভিতরের উঠানে প্রবেশ করিয়া গালমন্দ ডাকাডাকি শুরু করে। বাদী বসত ঘর হতে বাহির হয়ে গালমন্দ করিতে নিষেধ করিলে বাদীর চুলের মুঠি ধরিয়া টানা হেচঁড়াসহ কিল ঘুষি মারিয়া জখম করে এবং পরণে থাকা কাপড় চোপড় টানিয়া ছিড়িয়া শ্লীলতাহানি ঘটায়। আসামী আশরাফুল তাহার হাতে থাকা লোহার রড দিয়া বাদীর হাতে পায়ে বাইরাইয়া রক্তজমাট ছিলা ফোলা জখম করে। বাদীর ডাক চিৎকার শুনিয়া আশ পাশের লোকজন আগাইয়া আসিয়া ফিরাইয়া দিলে আসামীগণ খুন জখমের হুমকি দিয়া চলিয়া যায়। বাদী সেলিনার অবস্থা খারাপ দেখে দ্রুত চিকিৎসার জন্য গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আসামীগণ প্রভাবশালী হওয়ায় কেহ ভয়ে কথা বলতে আসে না। বাদীর বাড়িতে প্রতিবেশি কেহ আসতে চাইলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হবে বলে প্রতিবেশীরা জানায়। বাদীর সেলিনা বলেন আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতা ও আতংকে দিন কাটাচ্ছে । বাদী সেলিনা বলেন নান্দাইল মডেল থানায় অভিযোগ নিয়ে গেলে এসআই সমরাজ আমার অভিযোগটি রাখে নাই এবং ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। অভিযোগ বিষয়টি নিয়ে এসআই সমরাজের কাছে জানতে চাইল এসআই সমরাজ বলেন বাদী সেলিনা আমার কাছে আসে নাই আবার বলেন আমাদের স্যারের সাথে কথা বলে চলে গেছে।