ধর্মীয় ভাবগাম্ভীর্যে বুসতানুল কুরআন মাদ্রাসায় হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ী প্রদানক


আব্দুল গফুর

ক্সবাজার শহরের ঈদগাহ ময়দানের পশ্চিম পাশে মুক্তার ভবনে অবস্থিত বুসতানুল কুরআন মাদ্রাসায় কোরআন ছবক ও হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান, ইসলাহী আলোচনা ও দোয়া মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুসতানুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা হোছাইন মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ রুহুল আশরাফ রমজান। বিশেষ মেহমান ছিলেন চেয়ারম্যান শহিদুল্লাহ ও মাওলানা আবদুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আবছার, কামরুল হাসান, হাফেজ নেজাম ফয়জি, কেফায়েত উল্লাহ, সাংবাদিক আবদুল গফুর, হাফেজ নাজমুল কামাল, শিক্ষক হাফেজ মিজানসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে পাগড়ী পরিয়ে দেন অতিথিবৃন্দ। একই সঙ্গে তাদের হাতে সনদপত্র ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় ইসলাহী আলোচনায় বক্তারা পবিত্র কুরআনের আলোকে জীবন গঠন, দ্বীনি শিক্ষা অর্জন এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। তারা হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জনে অভিভাবকদের মাঝেও আনন্দঘন ও আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *