বরুড়া প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় বরুড়া প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে চারা বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় এবং দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বরুড়া প্রতিনিধি মহসিন মিয়া, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বরুড়া প্রতিনিধি রোটারিয়ান ওমর ফারুক, অর্থ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ আজিজুর রহমান এবং প্রচার সম্পাদক ও দৈনিক আমার শহর পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ শরীফ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এদিন বিভিন্ন পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ফলজ ও বনজ প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান জনি জানান, এই বৃক্ষরোপণ কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারা দেশে পরিচালিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরুড়া প্রেসক্লাব এই চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা মনে করেন, পরিবেশ রক্ষা ও অক্সিজেনের ঘাটতি পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।