মো. ছাব্বির হাসান:
নওগাঁর ধামইরহাটে ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাহফুজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাজলপুর গ্রামের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বস্তাবর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মো. মাহফুজুর রহমান ধামইরহাট উপজেলার তালবুনা ছিলিমপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। বিজিবির বিশেষ টহলদল অভিযান চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।