নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন; প্রতিভার সন্ধানে মাঠে নামছে কিশোর-কিশোরীরা

নরসিংদী জেলা প্রতিনিধি:

সারা দেশের ন্যায় নরসিংদীতেও তৃণমূল পর্যায়ের কিশোর-কিশোরীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। গতকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়াম থেকে কেন্দ্রীয়ভাবে এই দেশব্যাপী আয়োজনের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। নরসিংদী জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে স্থানীয় পর্যায়ের উদ্বোধন সম্পন্ন হয়।

নরসিংদী জেলা স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহি, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদ প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কলিম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, জেলা পরিষদের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বুলবুল, জেলা ক্রীড়া অফিসার হিরা আক্তার প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আওলাদ হোসেন মোল্লা, জাহিদুল কবির ভূঁইয়া, রনি ফকিরসহ বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন যুব রেড ক্রিসেন্ট ও স্কাউট দল।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে বেলাবো উপজেলা বনাম নরসিংদী সদর উপজেলা। নরসিংদী সদর উপজেলা বেলাবো উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *