নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ জালকুড়িতে অনুমোদনহীন ভোজ্য তেল জব্দ, জরিমানা এক লক্ষ টাকা

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের জালকুড়িতে রবিবার (২৬ এপ্রিল) অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাতকরণের অপরাধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।

তথ্য সূত্রে জানা যায়, এই অভিযান সার্বিকভাবে সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।

অভিযান পরিচালনা টিম গণমাধ্যমকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *