নারায়ণগঞ্জ ‘খ সার্কেল’-এ নতুন অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার ‘খ সার্কেল’-এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব দীপংকর ঘোষ। বুধবার (৬ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দীপংকর ঘোষ ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তাঁর বাড়ি চাঁদপুর জেলায়।

এ সময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি বন্দর ও সোনারগাঁও থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *