নারায়ণগঞ্জ থেকে বরুড়া: তিন দিনের সফরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

 

মোঃ আনজার শাহ:

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলা সফর করবেন। মন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বর (০২ আশ্বিন ১৪৩৩) জারি করা সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম দিন:
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার): বেলা ১২টায় বাংলাদেশ সচিবালয় থেকে সড়কপথে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেবেন মন্ত্রী। দুপুর ১টায় নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত কোয়ার্টার পরিদর্শন ও বৃক্ষরোপণ করবেন। দুপুর ২টায় নারায়ণগঞ্জ সার্কিট হাউজে মধ্যাহ্ন বিরতি। বিকেল ২টা ৩০ মিনিটে উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের অফিস ভবন। বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে গণপূর্ত বিভাগ নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকেল ৪টায় সড়কপথে কুমিল্লার বরুড়া উপজেলার উদ্দেশে যাত্রা করবেন।

সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়নের কেমতলী, আদমসার ও খোশবাস বাজার, রামমোহন বাজার, ঝলম ইউনিয়নের ঝলম বাজার, আড্ডা ইউনিয়নের আড্ডা বাজার এবং ছোট তুলাগাঁও বাজারে জনগণের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সূচিতে এ অংশের ব্যবস্থাপনায় বিএনপির বরুড়া উপজেলা ও ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দের নাম রয়েছে। রাত ১১টায় সোনাইমুড়ীর নিজ বাড়িতে পৌঁছে রাত্রিযাপন করবেন।

দ্বিতীয় দিন, ২৩ সেপ্টেম্বর (বুধবার):
সকাল ১০টায় এ. কে. এম. আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের শুভ উদ্বোধন,
বেলা ১২টায় হরিশপুরা কামাল হোসেন কলেজের নবীন বরণ অনুষ্ঠানে যোগদান।
বিকেল ৩টায় তলাগ্রাম ত.চ লাহা উচ্চ বিদ্যালয়ে এ. কে. এম. আবু তাহের ফাউন্ডেশন আয়োজিত আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন।
বিকেল ৫টায় বরুড়া উপজেলা দলীয় কার্যালয়ে উপস্থিতি
রাত ৮টায় সোনাইমুড়ীর নিজ বাড়িতে ফিরে রাত্রিযাপন।

তৃতীয় ও শেষ দিন, ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার):
সকাল ১১টায় শিলমুড়ী রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ০৪তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন,
বেলা ১২টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক ও এস.এম.সি’র সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা
বিকেল ৩টা ৩০ মিনিটে বরুড়া উপজেলা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা,
রাত ৮টায় কুমিল্লা থেকে সড়কপথে ঢাকার গুলশানের বাসভবনের উদ্দেশে যাত্রা,
রাত ১০টায় গুলশানের নিজ বাসভবনে পৌঁছানোর মধ্য দিয়ে সফরের সমাপ্তি,
নিরাপত্তা ও ব্যবস্থাপনা: সফরকে সম্পূর্ণ সরকারি হিসেবে উল্লেখ করা হয়েছে। মন্ত্রীর সহকারী একান্ত সচিব জনাব মো: মোয়াজ্জেম হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা সফরসঙ্গী থাকবেন। ক্লোজ প্রটেকশন অফিসার (সিপিও) হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব এইচ.এম সোহাগ রানা। সফরকালে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় থাকবেন ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং নারায়ণগঞ্জ সদর, কুমিল্লা সদর ও বরুড়ার উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ।
মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বাক্ষরিত এই সফরসূচির অনুলিপি প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, ঢাকার বিভাগীয় কমিশনার, র‍্যাব, এনএসআই, ডিজিএফআই, স্পেশাল ব্রাঞ্চ, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *