নারায়নগন্জ আইন-শৃংখলার বর্তমান পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার জসীম উদ্দীন

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন যোগদানের পর থেকেই তার কঠোর নির্দেশনায় সকল ক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে অগ্রসর হচ্ছে। সম্প্রতি লকডাউন কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলায় জ্বালাও পুরাও মিছিল মিটিং এর ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জের তেমন কোন ঘটনা ঘটে নাই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতার কারণে। লকডাউন কে কেন্দ্র করে জায়গায় জায়গায় টহল,, পাহাড়া চেকপোস্ট বসানো হয়েছিল। যার কারণে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। পুলিশ সুপার তার কার্যক্রমের দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলায়। এখনো যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন প্রকার অভিযান অব্যাহত রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ সতর্কভাবে জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) সার্বিক পরিস্থিতি স্বশরীরে উপস্থিত হয়ে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *