নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে – দুলু

নাটোর প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নেতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যেখানে দেশের অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী, সেখানে আমাদের নবী করীম মুহাম্মদ (সা.) ইসলামে নারীদের সম্মানিত করার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি নিজেও আমাদের মা ও বোনদের সম্মানিত করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মেয়েরা যারা সমান অধিকার রাখে, তাদেরকে তিরস্কার করে জামায়াতের আমির যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত বেদনাদায়ক।

এ সময় তিনি আরও বলেন, “আজকে সারা দেশে নারী সমাজ ফুঁসে উঠেছে ও বিক্ষুব্ধ হয়ে উঠছে। কারণ তারা (জামায়াত) ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। আমি মনে করি, নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে।”

বুধবার (৪ জানুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ত্রিমোহনী বাজারে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

  1. জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল।

  2. স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি।

  3. ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

  4. নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *