ক্রীড়া প্রতিবেদক:
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় নতুন অধিনায়ক নাহিদা আক্তারের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।
আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরের আগে মঙ্গলবার (৩ নভেম্বর) দল ঘোষণা করে বিসিবি। সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
তবে নেতৃত্বে পরিবর্তন এলেও দলে জায়গা ধরে রেখেছেন নিগার সুলতানা জ্যোতি। তাঁর অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। নাহিদার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সোবহানা মোস্তারী।
বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডে আরও রয়েছেন শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানী।
বাংলাদেশ স্কোয়াড: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানী।