Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
পুলিশের এসপি কার্যালয়েই জুয়ার আসর, আটক ৪ সদস্য - দৈনিক স্বাধীন সংবাদ

পুলিশের এসপি কার্যালয়েই জুয়ার আসর, আটক ৪ সদস্য

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের উত্তর পাশে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়।সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের উত্তর পাশে হলপাড়ায় অবস্থিত ওই পরিত্যক্ত টিনশেড ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানা।পুলিশের সূত্র জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।অভিযানস্থল থেকে নগদ টাকা, তাস ও একাধিক স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার চার পুলিশ সদস্য হলেন—পুলিশ সুপার কার্যালয়ের সহকারী উপপরিদর্শক (এএসআই) শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), কনস্টেবল মো. আলমগীর কবির (৩৩) এবং শহর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামান (৩৯)।অভিযানের সময় পঞ্চগড় জেলা পুলিশের এটিএসআই মো. আতাউর রহমান (৪০) এবং পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮) পালিয়ে যেতে সক্ষম হন।এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. লিখন হোসেন বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইনে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গ্রেপ্তার চার পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “অপরাধী যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন।”তিনি জানান, চার আসামিকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *