Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মধুপুরে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে ২,২৬২ সরকারি বই উদ্ধার - দৈনিক স্বাধীন সংবাদ

মধুপুরে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে ২,২৬২ সরকারি বই উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে এক ভাঙ্গারি ব্যবসায়ীর বাড়ি থেকে নবম ও দশম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের ২ হাজার ২৬২টি সরকারি বিনা মূল্যের পাঠ্যবই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহীম হোসেন নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে আটক করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর পৌর এলাকার নরকোনা গ্রামে ভ্যানযোগে বইগুলো অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বইগুলো জব্দ করে এবং ভাঙ্গারি ব্যবসায়ী ইব্রাহীম হোসেনকে আটক করে।উদ্ধার করা বইগুলোর মধ্যে রয়েছে—ইংরেজি ব্যাকরণ ৬০০টি, বাংলা ব্যাকরণ ৪৬৮টি, গণিত ৩১২টি, বাংলা সাহিত্য ১৫০টি এবং বাংলা সহপাঠ ৪২০টি। সব মিলিয়ে বইয়ের সংখ্যা ২ হাজার ২৬২টি।আটক ইব্রাহীম হোসেন দাবি করেছেন, তিনি মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী তোফায়েল আহমেদের কাছ থেকে প্রতি কেজি ২০ টাকা দরে বইগুলো কিনেছেন।তবে বই বিতরণের দায়িত্বে থাকা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দীন জানিয়েছেন, তার অগোচরেই এসব বই সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) বাবুল হাসান জানান, সরকারি পাঠ্যবই কীভাবে গুদাম থেকে বাইরে গেল এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা এসব বই কীভাবে বাইরে এসেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, এ ঘটনায় মধুপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা বইগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। নৈশপ্রহরী তোফায়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতাও তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *