মোহাম্মদ হোসেন সুমন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের সমর্থনে কক্সবাজার শহরের পূর্ব কলাতলী চন্দ্রিমা হাউজিং সোসাইটি ও দক্ষিণ আদর্শ গ্রামের উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন শিরিন রহমান। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিয়াকত আলী পারভেজ (কক্সবাজার শহর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক), জাহাঙ্গীর আলম (কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক), আয়ুব আলী (সভাপতি, কক্সবাজার জেলা হোটেল শ্রমিক দল), সাইফুদ্দিন খালেদ সুমন (কক্সবাজার জেলা যুবদলের পর্যটন বিষয়ক সম্পাদক), নাছিমা আক্তার বকুল (সাবেক কাউন্সিলর ও জেলা মহিলা দল নেত্রী)।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন (সহ-সভাপতি, ১২নং ওয়ার্ড বিএনপি)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১২নং ওয়ার্ড যুবদল দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং ১নং ইউনিট কমিটি যুবদল দক্ষিণ শাখার সভাপতি সৈয়দ আলম।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।