প্রিয়ম কাঁচপুরীর জন্মদিনে দোয়া ও কোরআন খানির আয়োজন

নিজস্ব প্রতিবেদক: 

আজ ১৩ জানুয়ারি ২০২৬, আলহাজ্ব প্রিয়ম কাঁচপুরীর শুভ জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ হিরাঝিলের তার নিজ বাড়িতে দোয়া ও কোরআন খানির আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে কে.এম.এস প্রিয়ম গ্রুপ।

প্রতিবছরের ন্যায় এবারও জন্মদিন উপলক্ষে দিনভর কোরআন তেলোয়াতের পর বাদ যোহর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২৫০০ জন লোকের মধ্যে মাদ্রাসার ছাত্র, গরিব, অসহায় এবং এতিমরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে তাদের খাবার খাওয়ানো হয় এবং গরিবদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

প্রিয়ম কাঁচপুরীর পিতা ও কে.এম.এস প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন, “আপনারা সবাই জানেন, আজ আমার ছেলের জন্মদিন। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ছেলেকে সবসময় সুস্থ ও সবল রাখে, আর আমিও যেন সবসময় সুখ-দুঃখে মানুষের সঙ্গে থাকতে পারি।”

জন্মদিন উদযাপন ও সামাজিক কল্যাণ কার্যক্রমের মাধ্যমে প্রিয়ম কাঁচপুরী ও তার পরিবার এই দিনে সমাজসেবায় অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *