ফতুল্লায় ৪৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক যাচাইয়ে তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফতুল্লা থানার আলীগঞ্জ রেলসেতুর ৯২ নম্বর পিলারসংলগ্ন পাকা সড়ক এলাকা থেকে কবির মল্লিক (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকার সুলতান মল্লিকের ছেলে। বর্তমানে তিনি দাপা ইদ্রাকপুর উকিলবাড়ির মোড় এলাকায় পারভেজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানকালে তাঁর কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাঁকে আটক করা হয় এবং পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির পিসিপিআর (PCPR) যাচাই করে তাঁর বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *