মোঃ ফজলুল হক:
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
শুক্রবার (১৭ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আয়োজিত এক অনুষ্ঠানে জিসাসের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়। এ সময় নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এ.এইচ.এম. কামরুল, সিনিয়র সহ-সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. বিল্লাল খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক মৃণাল কান্তি রায়সহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামলের নেতৃত্ব, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দেশের বাণিজ্য খাতের উন্নয়ন এবং সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বাণিজ্য খাতের উন্নয়নের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনাও আরও বিকশিত হবে।
জিসাস নেতারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল সততা, দক্ষতা ও দূরদর্শিতার সঙ্গে তাঁর নতুন দায়িত্ব পালন করবেন। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে জিসাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা গর্বিত এবং ভবিষ্যতের সফলতা কামনা করছে।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করা হয়।