মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনা ও দিকনির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গত ০৬ মে ২০২৬ তারিখে বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকায় ফতুল্লা থানাধীন জেলা পরিষদ সংলগ্ন কর অফিসের পাশে চাষাড়া–সাইনবোর্ড সড়কের পাকা রাস্তার উপর অভিযানটি পরিচালিত হয়। এ সময় এসআই (নিঃ) শামীম হোসেনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম রবিন (২৪)। তার পিতার নাম শহিদ মিয়া এবং মাতার নাম সালমা বেগম। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর এলাকার বুড়ির দোকান এলাকার স্থায়ী বাসিন্দা।
অভিযানকালে তার হেফাজত থেকে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দ তালিকা প্রস্তুত করে আইনানুগভাবে মাদকদ্রব্যটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ আরও জানায়, মাদক ও অন্যান্য অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।