ফতুল্লা মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। গত ০৮ মে ২০২৬ রাত ৮টা ৩৫ মিনিটের দিকে এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম-এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন জনৈক নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাড়িতে অভিযান চালায়।

অভিযানে ঘটনাস্থল থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—

১। জুয়েল (২৩) (ভাসমান), পিতা-মৃত শফিক, মাতা-তাছলিমা, সাং-খুনিয়া গাছ (হাজীপাড়া), থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট, বর্তমানে পূর্ব ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জে অবস্থানরত।

তার কাছ থেকে উদ্ধার করা হয়— ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ৩০০ পুড়িয়া গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৮,২০০ টাকা

২। মোঃ রমজান (২১) (ভাসমান), পিতা-বাদশা, মাতা-নিলুফা বেগম, সাং-পূর্ব ইসদাইর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।

তার কাছ থেকে উদ্ধার করা হয়— ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ১৫০ পুড়িয়া গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৫,০০০ টাকা।

অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা, হেরোইন, গাঁজা ও নগদ অর্থ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ আরও জানায়, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *