মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: মাহবুব আলম-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদক নির্মূলে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে এসআই (নিঃ) কাজী ফেরদাউস, এসআই (নিঃ) আশিষ কুমার দাস, এএসআই (নিঃ) মো: আ: হামিদ খান ও তাদের সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ২৮/০৪/২০২৬ খ্রি. রাত আনুমানিক ২২:৩০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন মাসদাইর সাকিনস্থ বোয়ালিয়া খাল রোড, ওয়াসার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন মাদক বিক্রয় ও বিপণনের অভিযোগে ঘটনাস্থল থেকে ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ধৃত আসামিদের হেফাজত তল্লাশি করে সর্বমোট ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।