ইমাম হোসেন ইমন:
ফেনী-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনুর ধানের শীষের নির্বাচনী প্রচারণা দিন দিন আরও জোরালো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
আজকের কর্মসূচিতে রফিকুল আলম মজনু শুভপুর ইউনিয়নের সাহাবেরহাট, শুভপুর ও দারোগারহাট—এই তিনটি স্থানে পৃথক পৃথক পথসভায় বক্তব্য প্রদান করেন। প্রতিটি স্থানে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, নির্বাচিত হলে ফেনী-১ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।
গণসংযোগকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। সাধারণ ভোটারদের মাঝেও ধানের শীষ প্রতীকের প্রতি ব্যাপক আগ্রহ ও সমর্থন দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা উন্নয়ন ও সুশাসনের ঘাটতি অনুভব করছেন। এ কারণে তারা পরিবর্তনের প্রত্যাশায় রফিকুল আলম মজনুর প্রতি আস্থা প্রকাশ করছেন।